মহান বিজয় দিবস উপলক্ষে সরাইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আজ মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

(১৪ ডিসেম্বর) রবিবার বেলা ১১টা থেকে উপজেলা
শিক্ষা অফিসের হলরুমে এ প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন। সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,আবু হেনা মোহাম্মদ মামুন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিমা সুলতানা,সরাইলউপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।

শিক্ষক মো. শাহিন ঠাকুর ও মো রফিকসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘আমার চোখে মুক্তিযুদ্ধ’ বিষয়কে কেন্দ্র করে তাদের সৃজনশীলতা তুলে ধরেন।

এছাড়া শিশু থেকে দ্বিতীয় শ্রেণি এবং বিশেষ প্রতিবন্ধী বিভাগে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তারা উপস্থিত হয়ে বলেন। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও জানান, প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। বিজয়ীদের অভিভাবকদের ফোন কলের মাধ্যমে জানানো হবে।