ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় শান্তিবাগের দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ , ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মধ্যপাড়া শান্তিবাগ এলাকাবাসীর উদ্যোগে পোয়া পুকুর পাড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি শিশির মিয়া, সহ–সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা মোবারক হোসেন, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো. রমজান মিয়া, সদর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সোহেল, জেলা শ্রমিক দলের নেতা এনায়েত হোসেন শিশু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবুল খায়ের।

মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।