
জাতীয় নাগরিক পার্টিসহ তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুন বাগিছায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
জোটের অন্য ২টি দল হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঢাকা পোস্টকে বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” ঘোষণা হবে আজ বিকেল ৪টায়। রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট বা ঐক্য প্রচেষ্টার ঘোষণা আসবে।
তিনি আরও বলেন, এতে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সহ কয়েকটি দলের নেতারা উপস্থিত থাকবেন।
তবে, জোটে আর কারা থাকছেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখন জানানো সম্ভব না। সময়মত দেখতে পারবেন।
এদিকে একই তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী