
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ মঙ্গলবার (৯.১১.২৫) উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নবীনগর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘অদম্য নারী’ কার্যক্রমের আওতায় চারজন নারীকে প্রদান করা হয়েছে ‘জয়িতা’ সম্মাননা।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সম্মাননা পান তানজিনা আক্তার শিলা। শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য পুরস্কৃত হন ডা. ইসরাত জাহান ইভা। সফল জননী বিভাগে নির্বাচিত হন রজবা বেগম এবং নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে সম্মাননা পান হোসনা বেগম। চারজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
বক্তারা বলেন, সমাজে নারীর অগ্রগতি ও অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার আদর্শ আজও পথ দেখায়। জয়িতা নারীদের সাফল্য অন্য নারীদের অনুপ্রেরণা জোগাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...