• দেশজুড়ে প্রধান সংবাদ
  • নকলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি: দাবি নিয়োগবিধি বাস্তবায়ন

নকলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি: দাবি নিয়োগবিধি বাস্তবায়ন

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

হাসান মিয়া,নকলা: শেরপুরের নকলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন।

আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা লুৎফুন নাহার ছাহেরা খাতুন, উম্মে কুলসুম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান, সরকার মো. আবু রায়হান প্রমুখ।

তারা জানান, দীর্ঘদিন ধরে বৈধ দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। তাদের মূল দাবি হলো নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানান। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।