
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ব্যস্ততম ভানুগাছ ও শমশেরনগর বাজারে সড়কের দু’পাশে অবৈধ ব্যাটারি চালিত অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা আর টমটমের যত্রতত্র গাড়ি পার্কিং নিত্য যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, শিক্ষার্থীসহ পথচারীদের।
জানা যায়, উপজেলার ব্যস্ততম ভানুগাছ ও শমসেরনগর বাজারের প্রতিটি রুটের দু’পাশে সিএনজি অটোরিকশা, অবৈধ টমটম, ব্যাটারি চালিত রিকশা ও ফুটপাতে বিভিন্ন ধরনের দোকানপাঠ রয়েছে। ফলে সড়ক দিয়ে দু’টি গাড়ি পারাপার করার সময় দিনভর যানজট লেগেই আছে, ঘটছে দুর্ঘটনাও।
দোকানপাটকে আড়াল করে যানবাহনের কারণে অতিষ্ঠ হচ্ছেন ব্যবসায়ীরাও। সড়কের পাশ দিয়ে হেঁটে চলতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার প্রাণ কেন্দ্র ভানুগাছ বাজার ও শমশেরনগর এলাকায় সরকারী ও বে-সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্টান রয়েছে। বাজারের মধ্যদিয়ে বয়ে চলা সড়ক ও সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠানও।

এছাড়া এলোপাতাড়ী ভাবে রিক্সা গাড়ী দাড় করিয়ে রাখার কারনে যানজটের সৃষ্টি করে। ফলে রাস্তা দিয়ে কেউ হেঁটে চলাও সম্ভব হয় না। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে অফিসগামী কর্মচারী, শিক্ষার্থীসহ স্থানীয় নাগরিকদের।
স্থানীয়রা জানান, যানজটের মূল কারণ হচ্ছে সড়কের দু’ধারে সিএনজি ও অটোর যত্রতত্র পার্কিং। এছাড়া শহরের প্রধান সড়কগুলোর পাশে অপরিকল্পিত ব্যবসা প্রতিষ্ঠান। রেস্তোরাঁ ও ব্যাংকে আসা গ্রাহকদের গাড়ি পার্কিং করা হয় সড়কেই। এতে পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
ব্যবসায়ী নূরুল মোহাইমীন ও শাহাজান মিয়া বলেন, বাজারে যানজট এখন নিত্যসঙ্গী। সিএনজি অটোরিকশা ও টমটম দোকান আড়াল করে আর রাস্তায় রাখায় ক্রেতাদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়।
কমলগঞ্জ সরকারি গণমহা বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নাসিফ, বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর জান্নাতুল ফেরদৌস বলেন, রাস্তার পাশে যত্রতত্র গাড়ি আর যানজট প্রতিদিনই লেগে থাকে।
এমনকি রাস্তার পাশ দিয়ে আমাদের হেঁটে চলাও দায়। এসব নিয়ন্ত্রণ না হলে দুর্ঘটনাও ঘটতে পারে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, এখানে নতুন এসেছি। যানজটের বিষয়টি খতিয়ে দেখা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...