কমলগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জঃ ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিত অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার ( ৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

উত্তম যাদবের সভাপতিত্বে ও সীতারাম বীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামভজন কৈরী। ইসতিয়াক আহমদ সুমন, ফিরোজ আব্দুল্লা, এনামুল হক শামীম, রাজু গোয়ালা, প্রনীত রঞ্জন দেবনাথ, ডা: প্রিয়তোষ সূত্রধর জনি,শ্রীকান্ত কানু গোপাল, গোপাল গোয়ালা প্রমুখ।

আলেঅচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তাদের উন্নয়নের মূল স্রোতে টানতে হবে।

তাদের মেধা ও শ্রম দিয়ে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভূমিকা রাখুক।