• জাতীয় লিড নিউজ
  • ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ : হাইক‌মিশনার

২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ : হাইক‌মিশনার

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, ২০২৯ সালের পর তৈরি পোশাকসহ ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। যা বাংলাদেশের পণ্য রপ্তানি বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে। এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে।