মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় প্রকৃতিতে শুরু হয়েছে নতুন পেঁয়াজের মৌসুম। গত সপ্তাহের তুলনায় সরাইলের বাজারগুলোতে বেড়েছে নতুন পেঁয়াজের সরবরাহ। বাজারগুলোতেও দেখা গেছে পর্যাপ্ত নতুন-পুরাতন মসলাজাতীয় সবজিটির সরবরাহ।
তারপরেও এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরাইল সদর উচালিয়া পাড়ার মোড় সহ উপজেলা বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, গত দুই দিন আগে নতুন পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হলেও শুক্রবার (৫ ডিসেম্বর) তা দাম বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
আর কয়েক দিনের ব্যবধানে পুরাতন পেঁয়াজের কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে ১৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়।পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও মৌসুমের শুরুতে পণ্যটির এমন দাম বাড়ানোকে অস্বাভাবিক মনে করছেন খুচরা ব্যবসায়ীরা।
তাদের দাবি, পাইকারি ব্যবসায়ীরা পর্যাপ্ত সরবরাহের পরেও পেঁয়াজের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বিক্রি করছেন।এদিকে সাধারণ ভোক্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে
তারা বলছেন, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে।
প্রতিদিনই বাড়ছে সরবরাহ, এখন দাম কমার কথা, উল্টো কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বাড়া অস্বাভাবিক ঘটনা। এখনই এ ব্যাপারে প্রশাসন বাজার মনিটরিং-এর মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এছাড়াও সরাইলের বাজারগুলোতে আলু ২০ থেকে ২৫ টাকা, নতুন আলু ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০, ছিম ও করলা ৮০, গাজর, ঝিংগা, পটল ও কাঁচামরিচ ৬০, মূলা ও কপি ৩০, টমাটো ১০০, শশা ৫০, মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও আদার কেজি ১৮০ এবং রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত