সরাইলে মাটি কাটার দায়ে ৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন বেগম এ প্রতিনিধিকে জানান, কৃষি জমিতে জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য জমির উপরি-স্তর কর্তনের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ১ ব্যক্তিকে ৬-লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।