মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ হলো বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি কার্যক্রম, যার মাধ্যমে কৃষক ও মিলারদের কাছ থেকে সরাসরি আমন মৌসুমে উৎপাদিত ধান ও চাল কেনা হয়; এটি সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে 'কৃষকের অ্যাপ' ও অনলাইন লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়, যেখানে নির্দিষ্ট মূল্য (যেমন: চলতি মৌসুমে প্রতি কেজি ধান ৩৪ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা) নির্ধারণ করা থাকে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরবেলা উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবকর সরকার। ইউএনও উদ্বোধনী বক্তব্যে জানান, আমন মৌসুমে যাতে কোনো প্রকার অনিয়ম না হয়, সেই বিষয়ে প্রশাসন সতর্ক আছে।
প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ধান-চাল সংগ্রহ নিশ্চিত করা হবে।এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, উপজেলা কূষি কর্মকর্তা মো. একরাম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তকবির হোসেন।উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান। সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো.মাহবুবুল হক। উপজেলা সমবায় কর্মকর্তা মো.জামাল উদ্দিন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা। খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক, কৃষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সরকার ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে।উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, উপজেলায় এবার ৬৭ মেট্রিক টন ধান এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫,৬৯৫ মেট্রিক টন।
একজন কৃষক ৩৪ টাকা কেজি ধরে ৩ মেট্রিক টন ধান গোদামে বিক্রয় করতে পারবেন। চুক্তিবদ্ধ রাইস মিল এর মালিক ৫০টাকা কেজি দরে চাল সরবরাহ করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত