
মোঃ আবু হানিফ, শেরপুর: সারাদেশের মতো শেরপুরেও ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) শেরপুর পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের ২১টি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৭২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আবু ঈসা মো. শহীদুল ইসলাম। সহকারী কেন্দ্র সচিব ছিলেন সরোয়ার জাহান ও ইসরাত সুলতানা। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন জুয়েল রানা ও আব্দুল ওয়াহেদ। এছাড়া সহকারী হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন শিপন বনিক ও শেখ ফরিদ।
আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, উত্তরপত্র মূল্যায়ন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
অভিভাবক ও শিক্ষকদের মতে, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...