
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার কল্যাণ সহকারী , ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে লালপুর উপজেলায় কর্মরত কর্মীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার ( ২ ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী সমন্বয়ে গঠিত জাতীয় পরিষদের আহ্বানে সারা দেশের মতো লালপুরেও এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ে কর্মরতদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সনজিৎ কুমার, মো. রুবেল আলী , পরিবার কল্যাণ সহকারী সুফিয়া খাতুন প্রমুখ।
অবিলম্বে নিয়োগ বিধি বাস্তবায়ন করে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার দাবি করেন আন্দোলনরত কর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...