
নাটোরের লালপুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মিনি ট্রাকের চাপায় কাউসার আহমেদ মাহিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন নুরুল্লাহপুর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে এবং নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) ভোরে, নুরুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মাহিন নিয়মিত প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম শামীম জানান, মাথায় গুরুতর আঘাত থাকায় মাহিনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে সকাল সাড়ে ছয়টার দিকে বাঘা এলাকায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।
এ বিষয়ে লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...