
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে প্রীতম দাশকে একক মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পাটি(এনসিপি)। তিনি সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্তাবধায়ক।
একই সাথে তিনি দলটির ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক এবং গণঅধিকার পরিষদের ফরিদপুর বিভাগীয় উপ-কমিটির সমন্বয়ক।
গতকাল বুধবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন নাম ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন,দলটির আহবায়ক নাহিদ ইসলাম,মুখ্য সম্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
মনোনয়ন পাওয়ার পর আলাপ কালে প্রীতম দাশ বলেন,২৪ শের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসাবে এনসিপি আমাকে মনোনিত করায় আমি দলের প্রতি কৃতঞ্জ। অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সকলের অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি ২০২২ সালে চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় ১৩১ দিন কারাভোগ করেছি। শিক্ষাজীবন থেকেই জনগণের পাশে থাকার রাজনীতি করে আসছি।
বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকান্ডে যেভাবে তৎপর ছিলাম,ভবিষ্যতেও তৎপর থাকবো। কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান ,তাহলে এলাকার নায্য অধিকার নিশ্চিত করতে সচেষ্ট থাকবো।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...