নরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের এমরান মিয়া (৩০)। তিনি কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতো এমরান।
গতকাল রাতে নাইট ডিউটি চলাকালীন তিনি হঠাৎ কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
পূর্ব শত্রুতার কারণে এই হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উন্মোচন সহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত