
জামাল হোসেন পান্না,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে জালাল উদ্দিন রাব্বি (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে নবীনগর কোর্ট রোডের কালীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত রাব্বি সদর মাঝিকাড়া এলাকার বাসিন্দা এবং তিনি নবীনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ১০–১২ জন যুবক অটোরিকশাযোগে কালীবাড়ির সামনে পৌঁছায়। একই সময় বিপরীত দিক থেকে আরও কয়েকজন যুবক সেখানে আসে। এরপর ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে গুলি ছোড়া শুরু হয়। এ সময় রাব্বির বুকে গুলি লাগে।
গুলির শব্দে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ তিনটি গুলির শব্দ শুনে বাইরে এসে দেখেন, পিস্তল হাতে এক সুঠামদেহী যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ঘটনার পরপরই আদালত সড়কসংলগ্ন সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
আহত রাব্বিকে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্ত চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় নবীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...