
হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উফশী ও হাইব্রিড জাতের বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে সার ও বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে ও কৃষিবিদ ফারিহা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষিকর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে উপজেলার মোট ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বোরো ধানের বীজ বিতরণ করা হবে।
এরমধ্যে, ৪০০ কৃষককে প্রতিজনে ৫ কে.জি করে উফশী জাতের ধান বীজ, ১০ কে.জি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কে.জি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ২ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রতিজনে ২ কে.জি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...