মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল - আশুগঞ্জ আসনে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। এ নিয়ে ও রয়েছে সাধারন ভোটারদের মাঝে উৎসবের আমেজের পাশাপাশি উদ্বেগ আর উৎকণ্ঠ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নিয়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে রয়েছে বিভিন্ন আলোচনা।বিএনপির জোটের প্রার্থী।
তথ্য মতে জানা যায় বিএনপির জোটের প্রার্থী নাম ঘোষণা করেছেন।ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের প্রার্থীদের অনেকে জানিয়েছেন এখানে ধানের শীষ মার্কার প্রার্থী হলে ভাল হতো। এই আসনে আবার বিএনপির একাধিক প্রার্থী ও রয়েছে।এমন অবস্থায় তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে নির্বাচনে অংশ নেওয়া এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।
অবশ্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা পর বিএনপির সরাইল উপজেলা সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। তিনি এই প্রতিনিধিকে বলেন, সরাইল তৃণমূলে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।বিএনপি বড় একটি রাজনৈতিক দল।ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে দলের একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। যোগ্যদের সবাই মনোনয়ন দাবি করবে এটাই স্বাভাবিক।
বিএনপি জোটের চূড়ান্ত মনোনয়ন প্রকাশ হয়েছে। দলের সিদ্ধান্ত মোতাবেক সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে। দলের মধ্যে কোথাও কোনো বিরোধ থাকবে না। তিনি বলেন, ধানের শীষ মার্কা না হওয়াতে একটু কষ্ট লাগে।আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। দলের বাইরে কেউ যাব না। দীর্ঘদিন ধরে আমরা ভোট করতে পারিনি। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব।’
দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দলের মনোনয়নে সবাই তার জন্য কাজ করবে।সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন, আমাদের দলের মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জোটের প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপির সকল নেতাকর্মীরা দলের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কাজ করবেন।
মার্কার বিষয় নিয়ে তিনি বলেন, দলে যে আমাদেরকে দিক নির্দেশ দিবেন বা বিএনপি জোটে আমরা তার জন্যই কাজ করব। বিএনপিতে কোন বিবাদ নেই ঐক্য আছে আমরা দলের সিদ্ধান্তই মেনে নেব। তবে আসন সমঝোতার কারণে এই আসন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি।
বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এ আসনের জোটের প্রার্থী চূড়ান্ত ঘোষনার পর তিনি বলেন, আমাদের দলের সভাপতিসহ চারটি আসন ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি জোটের ও দলের সকল অঙ্গ সংগঠন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সকল ভোটারদের দোয়া ও একান্ত সহযোগিতা কামনা করেন। গতকাল জমিয়ত বিএনপি জোটের মনোনয়ন পেয়ে মাও. জুনায়েদ আল হাবিব বলেন,ধানের শীষ'ই খেজুর গাছে ভোট দিতে আহ্বান করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২আসনেই প্রার্থী ঘোষণা দিয়ে আগেভাগে প্রচার-প্রচারণায় নেমেছে জামায়াত। জেলা জামায়াতে ইসলামীর আমির, কেন্দ্রীয় শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসেন আখন্দ বলেন, মানুষের চিন্তাচেতনায় অনেক পরিবর্তন এসেছে।
তরুণেরা পরিবর্তন চান। আমরা এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২নির্বাচনী এলাকায় সর্ব জায়গায় উঠান বৈঠক এবং নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এলাকার মানুষের এবং ভোটারদের অনেক ভালোবাসা পেয়েছি। নির্বাচনী এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কমিটি করা হয়েছে। তিনি বলেন, হাওর অঞ্চলে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।আমরা যেখানেই যাচ্ছি মানুষের সমর্থন পাচ্ছি।’
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) থেকে মনোনয়ন পেলেন, সাবেক সাংসদ এ্যাড. জিয়াউল হক মৃধা। বিএনপির জোটের প্রার্থী ঘোষণার পর থেকে এই নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর আলোচনাও রয়েছে।
এবারের নির্বাচনি এলাকার সরাইলে-৯ আশুগঞ্জে ৮ ও বিজয়নগরের ২টি নিয়ে মোট ১৯টি ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৭৯৭। বর্তমানে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৩৯ জন, মহিলা ২ লাখ ৩১ হাজার ৭৫৬ জন ও হিজড়া ২ জন।
সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ১৭৬। আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬৯৪ জন। এছাড়া বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৬ হাজার ৯২৭।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত