আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ ; মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেকারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় দায়ের করা একটি মামলায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত নুরু মিয়ার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে। শুক্রবার (৫ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত