আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী বাৎসরিক 'স্টুডেন্ট ক্যাম্প'-এর উদ্বোধন হয়েছে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় স্কুল কমপ্লেক্সে তাবু জলসার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয় গাজির গীতের পরিবেশনা।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী স্টুডেন্ট ক্যাম্পে বিদ্যালয়ের ৩৮ জন্য শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা এই দিনগুলোতে সকাল সাড়ে ৫টায় শরীর চর্চা দিয়ে শুরু করে রাত ১০টা পর্যন্ত খেলাধুলা, সাধারণ জ্ঞান চর্চা, প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় কাজ, প্রাথমিক চিকিৎসা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কাজের মধ্য দিয়ে কাটাবে।
এছাড়াও ভাতৃত্ববোধ শিখবে, ব্যায়াম শিখবে, শৃঙ্খলা শিখবে। শিখানো হবে যা শারীরিক ও মানসিক বিকাশের জন্যে দরকার। কিছু কলাকৌশল শিখানো হবে যা তাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত