আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জেন-জি ক্রিকেটার্স অব কমলগঞ্জ-এর ব্যবস্থাপনায় ও আয়োজনে শুরু হয়েছে ‘ক্যাশ মানি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট । সোমবার (২২ ডিসেম্বর) কামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়।
জানা গেছে, আসরে ৩২টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রথম দিনেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাজা উসমান ক্রিকেট একাদশ এবং উদয়ন ক্রীড়া সংঘ-১।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুনুর রশিদ মামুন। কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং জালাল আহমেদ আবেদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, মাহমুদ আলী, সিরাজ হোসেন এবং কামরুল ইসলাম।
টুর্নামেন্টটিকে সফল করতে কাজ করে যাচ্ছেন আয়োজক সংগঠন ‘জেন-জি ক্রিকেটার্স’-এর তরুণ সদস্য শাকিল আহমেদ, লাকিব শাহরিয়ার জিসান, সায়েদুল ইসলাম, রাহি, মহসিন, সাইমু, ইমু প্রমুখ।
উদ্বোধনী খেলা দেখতে সকাল থেকেই কামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমিয়েছেন শত শত ক্রীড়ামোদী দর্শক।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত