আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে উচ্চ শিক্ষার প্রসারের লক্ষে আদমপুর ইউনাইটেড কলেজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় আদমপুর নৈনারপার-ধলাই সড়ক সংলগ্ন প্রস্তাবিত কলেজ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ভূমিদাতা এম. এ. আহাদ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো.রাহেল মিয়া বলেন, কলেজটির উদ্যোক্তা ও বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে আদমপুর ও ইসলামপুরের যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আদমপুর হেল্পিং হ্যান্ড (যুক্তরাজ্য)।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনলাইন বার্তায় বক্তব্য রাখেন সংগঠনটির আহবায়ক মো. সেলিম মিয়া ও সংস্থার সদস্য সচিব ও ফান্ড রেইজিং সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল আহাদ ফারুক, মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন বাবু, নজরুল ইসলাম মনির, এ. কে. এম. আব্দুস সালাম, আনোয়ার হোসেন, আব্দুল গাফফার হিরক,অঞ্জু দেবী, সাদ উদ্দিন ফয়েজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত