ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা হলে দুর্নীতি দূর হবে: মামুনুল হক

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ , ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হলে সব ধরনের দুর্নীতি দূর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। আজ বৃহস্পতিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এ দাবি করেন।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, “স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন প্রতিটি সরকারের বিভিন্ন সেক্টরে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। উন্নয়ন হয় তাদের যারা ক্ষমতার দাপটে আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় এবং সুইস ব্যাংকে টাকা জমায়। গরিব–অসহায় মানুষের কোনো উন্নয়ন হয়নি—আমি চ্যালেঞ্জ করে বলছি।”

সমাবেশে তিনি ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রার্থীর সততার ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন।

গণসমাবেশে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।