
হাসান মিয়া,নকলাঃ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা সভাকক্ষ মেঘমালায় এই সংবর্ধনা প্রদান করে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’।
এর আগে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান ইউএনও ফারজানা আক্তার ববি।
আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সংগঠনটির কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর।
এসময় আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি নাঈম মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, সদস্য সাইম বাদশা, মুখলেছ, রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, প্রায় এক বছর ধরে নালিতাবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন ফারজানা আক্তার ববি। দায়িত্বে থাকা সময়ে তিনি নালিতাবাড়ীর দৃশ্যপট বদলে দিতে ব্যাপক পরিসরে কাজ করেছেন।
পৌর শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন তার মাধ্যমে হয়েছে। এই উপজেলার সবচেয়ে বড় সমস্যা অবৈধ বালু উত্তোলনের পরিধি শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন তিনি। ফারজানা আক্তার ববি শেরপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
নালিতাবাড়ীর আগে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিলেন। সেখানেও তার কর্মের জন্য তিনি প্রশংসিত হয়ে আছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক