
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আরএমটিপির- পাতাকুঁড়ি সোসাইটি কর্তৃক বাস্তবায়িত ইকোলজিবান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটরিয়াম, কমলগঞ্জে বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ জন উদ্যেক্তার উপস্থিতিতে প্রোগ্রামটি শুরু হয়।
অনুষ্ঠানে উদ্যেক্তাদের নিরাপদ খাদ্যের ষ্টল ছিল লক্ষ্যনীয়। উল্লেখযোগ্য ষ্টলের মধ্যে ছিল জুম্মান উদ্দিনের সুরাইয়া মশলা এন্ড ফুড প্রডাক্টসের প্যাকেজিংকৃত নানা ধরনের মশলা, তেল জাতীয় পণ্য, রহিমা বেগমের মা এন্টারপ্রাইজের মা পটেটো ক্রাকার্স, রাজিয়া বেগমের মণিপুরী শাড়ী, গাজী সামুনের গাজী নার্সারিতে উৎপাদিত নানা ধরনের চারা, আমির হোসেন সিরাজের সিরাজ কুটিরের বেতের তৈরী নানা ধরনের আসবাবপত্র, মহিবুর রহমানের প্যাকেটজাতকৃত ফরাস বীজ, অঞ্জলী সিনহার হাতে তৈরীকৃত নানা রকমের মোয়া ও আচার, আইজুন ও সবজান বিবির কেঁচো সার, আব্দুর রহমানের কালেকশন সেন্টারের ষ্টল যেখানে শোভা পাচ্ছিল নানা ধরনের নিরাপদ সবজি।
এছাড়াও নগেন্দ্র কুমার সিংহের জেন্টিবি সরিষার তেল। প্রকল্প সমন্বয়কারী মো: জাহিদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ভিসিএফ মো: তারেক নাসির উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাতাকুঁড়ি সোসাইটির প্রধান নির্বাহী দেবাশীষ দত্ত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...