
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী, ‘জগৎ বন্ধু ফানিচার’-এর প্রতিষ্ঠাতা এবং নবীনগরের সুপরিচিত সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের পিতা স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ২৩তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ও ধর্মীয় মর্যাদায় পালন করা হয়েছে।
সোমবার সারাদিনব্যাপী নবীনগর পৌর এলাকার আলমনগরস্থ প্রয়াতের নিজ বাড়িতে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পূজা-অর্চনা, হোমযজ্ঞ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনসহ স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরে প্রয়াত বাসুদেব সূত্রধরের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, স্বর্গীয় বাসুদেব সূত্রধর ছিলেন নবীনগর অঞ্চলের একজন সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘ কর্মময় জীবনে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক সেবার মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে বক্তারা তাঁর জীবনী, সমাজসেবামূলক অবদান ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরিবারের পক্ষ থেকে প্রয়াতের আত্মার সদগতি কামনায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...