সরাইলে’নো’হাঙ্কি মাঙ্কি* বহিরাগত প্রার্থী চলবেনা: শিপন

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি সদস্য আহসান উদ্দিন খান শিপন বলেছেন, ‘সরাইলে নো’হাঙ্কি নো মাঙ্কি। বহিরাগত প্রার্থী চলবেনা। সরাইল ও আশুগঞ্জ মানুষের যে চাহিদা বহিরাগত কোন প্রার্থী মেনে নেবে না।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন।

বুধবার (১২ নভেম্বর)বাদ আছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক ছাএদল নেতা শিপন আরও বলেন, সরাইল-আশুগঞ্জে বহিরাগত বাদ প্রার্থী চলবে না। সিএস রেকর্ড যার যেখানে সেখানে যান।সরাইলে নো’হাঙ্কি নো মাঙ্কি চলবেনা।

এটা হচ্ছে ঈশা’খার জন্মভূমি সাত’শত বৎসরের ইতিহাস। তিনি এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,দল মনোনয়ন দিবে এটাও আমরা প্রত্যাশা করি। সরাইল আশুগঞ্জ ধানের শীষ দিবে। দলে আমার ত্যাগ বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবে’ আমি বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সর্দার, সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার, সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, যুগ্ম আহ্বায়ক মাওলানা উসমান গনি সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ শাহ ওয়ালী জাবেদ, সরাইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, সরাইল উপজেলা জাসাস এর আহ্বায়ক আহসানুল করিম রিপন ঠাকুর, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন,সদর ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাজিন, উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন সোহাগ,বায়েছ, সাইফুল, মো. শামীম, আকবর, সরাইল উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মৈশান, সোহাগ মিয়া, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি মেজবাহ, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আতিকুর রহমান আতিক, সহ সভাপতি আমীর হামজা, সরাইল সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাজিন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুর্শেদ জামান জালাল, সদস্য সচিব শফিক মৈশান, যুগ্ম আহ্বায়ক সাব্বির, যুগ্ম আহ্বায়ক সুমন খান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল, আবদুর রাহিম, বাবুল মিয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদ নেতা সেলিম মিয়া, বশির আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুনাইদ খন্দকার, উপজেলা ছাত্রদল নেতা আকরাম ভূইয়া সাব্বির, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুর্শেদ মৈশান, সদস্য সচিব আবদুর রহিম মেম্বার, সদর ইউনিয়ন জাসাসের নেতা আরিফুল ইসলাম টিটু, নোয়াগাঁও ইউনিয়ন জাসাসের সদস্য সচিব মঞ্জু মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতৃবৃন্দ।এ সময় আহসান উদ্দিন শিপন বলেন, সরাইল আশুগঞ্জ খালেদা জিয়ার ঘাটি। তারেক জিয়ার ঘাঁটি।

সরাইল- আশুগঞ্জ যত উন্নয়ন হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। শিপন বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এ দিনে সেনা-জনতার ঐক্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।