সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ৮ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলা সদর কুট্টাপাড়া বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মো. তাকরিম (৩) মো. আদনান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর বারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. তাকরিম (৩) উপজেলার কুট্টাপাড়া উত্তর আক্তার হোসেনের ছেলে অপর জন সদর উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)। দুজন তারা সম্পর্কে ভাই।

জানা যায়, শিশু আদনান কিছুদিন আগে কুট্টপাড়া উত্তর এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাতো ভাই তাকরিমের সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ‘অসাবধানতাবশত’ দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়।

স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পায়নি। পরে দুপুরে স্থানীয়রা পুকুরে দুই শিশুটিকে ভাসতে দেখেন।এ সময় পুকুর থেকে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।