সরাইলে দুই পক্ষে ‘র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর আহত ৩০ জন

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ , ৫ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে পূর্ব বিরোধের জের আপন দুই ভাই সাত্তার ও এমদাদুলের জমি বিরোধকে কেন্দ্র করে বুধবার (৫ নভেম্বর) ভোরে পুরো গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় সাড়ে তিন ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ থেকে ৪০জন আহত ও একাধিক বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে। পরে বিভিন্ন স্বজনদের মাধ্যমে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

পরে এলাকাবাসী ও পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কাউছার হোসেনসহ পার্শ্ববর্তী গ্রামের লোকজন একত্রিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু দিন আগেও উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের উত্তেজনা দেখা দিলে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিপু সুলতান ও পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাউছার হোসেনসহ এলাকার নেতৃত্বস্থানীয় ব্যাক্তি বর্গ উভয় পক্ষের সাথে কথা বলে পাকশিমুল ইউনিয়ন পরিষদে বিরোধ নিষ্পত্তির জন্য আগামী শনিবার দিন ধার্য্য করেছিলেন।

সরাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, গতকাল রাত সাড়ে ১১টায় ফতেপুর গ্রামে সংঘর্ষ শুরু হলে,খবর পেয়ে সার্কেল স্যার ঘটনাস্থল পরিদর্শন করেন।সকালে শুনতে পারলাম ফতেপুর গ্রামবাসী আবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে