
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সরাইল উপজেলা বড্ডাপাড়া গরু বাজারে থেকে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৪ টায় সরাইল উপজেলা বিএনপি উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। র্যালি পূবে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু।সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিভিন্ন তাৎপর্য বিষয়ে তুলে ধরেন।
এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।
উপজেলা সহ- সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো, নুরুল আমিন মাস্টার, সরাইল সদর বিএনপি সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উপজেলা ছাত্রদলের ওয়ালিদ, প্রমুখ।
সে সময় বক্তার বলেন ১৯৭১ সালের ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র দখল নিয়ে সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর এদেশের আপামর জনসাধারণ দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টমেন্টে আটকে রেখেছিলেন। ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ফিরিয়ে আনেন।
সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে। আজকের দিনটিকে দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...