
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শনিবার (১ নভেম্বর) রাতে মিছিল করেন তারা হয়। এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু জানান, নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিল করেছে। একটি পলাতক ও কীভাবে তারা এখনো শেরপুরের বুকে মিছিল করার সাহস পায়।
আমরা তাৎক্ষণিক নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান, আমাদের ভাই বোনদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।
এদিকে এনসিপির জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া জানান, আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে, এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছি, দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। নতুবা নির্বাচনের আগ-মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...