লালপুরে পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

লালপুরে শারদীয় দুর্গাপূজা ও কালী পূজা পরবর্তী পূজা পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৯ নভেম্বর) নাটোরের লালপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধুপইল শ্রী শ্রী হরিকালী মন্দিরে দীপেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারের সঞ্চালনায় পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ।

বক্তব্য রাখেন লালপুর থানার ওসি ( তদন্ত ) মোঃ এস এম রিয়াজুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা সভাপতি খগেন্দ্রনাথ রায় , সাধারণ সম্পাদক
এ্যাডভোকেট বাবু প্রসাদ কুমার তালুকদার , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ শ্রী পরিমল কুমার কুন্ডু , সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার সরকার প্রমুখ।