
স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে একীভূত করার প্রস্তাব বাতিল, জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা রবিবার (৩০ নভেম্বর) ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুই ঘণ্টার প্রতীকী শাটডাউন পালন করে। আন্দোলনের কারণে ইনডোর সেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে এবং ভর্তিকৃত রোগীরা চরম ভোগান্তিতে পড়ে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে নার্সদের অনুপস্থিতিতে জরুরি সেবাও ব্যাহত হয়। এ সময় প্রশাসনিক ভবনের পাশে নার্স ও মিডওয়াইফরা সমবেত হয়ে কর্মসূচি পালন করেন।
২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নেন। গতকাল পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫০০ রোগী ভর্তি ছিলেন। নার্সদের শাটডাউন কর্মসূচিতে তাদের অধিকাংশই সেবা না পেয়ে দুর্ভোগে পড়েন। কিছু রোগী চিকিৎসা না পেয়েই হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট ডা. আকতার হোসাইন বলেন “নার্সদের শাটডাউন ইনডোর সেবাকে মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। সকাল ১০টার রাউন্ডে ওয়ার্ডে গিয়ে একজন নার্সও পাওয়া যায়নি। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমরা চরম বিড়ম্বনায় পড়েছি।”
বিএনএ জেলা শাখার সভাপতি মোছা. কোহিনুর বেগম হুঁশিয়ার করে জানান “স্বাস্থ্যখাতে ৫০% নার্স থাকার অধিকার আমাদের। কেন অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে? আজ প্রতীকী কর্মসূচি, দাবি না মানলে ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন চলবে।”
সচেতন মহলের নেতৃবৃন্দরা বলেন, “সরকারি হাসপাতালে রোগী সেবা বন্ধ রেখে নার্সদের আন্দোলন কোনোভাবেই দায়িত্বশীল সিদ্ধান্ত নয়। কর্মসূচি বৈধ হতে পারে, কিন্তু জীবনবাঁচানো সেবা বন্ধ রেখে আন্দোলন নৈতিকতার পরিপন্থী এবং এটি বিপুল সংখ্যক রোগীকে বিপদে ফেলছে।”
হাসপাতালের সহকারী পরিচালক ডা. শাখাওয়াত হোসেন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংক্ষেপে বলেন, “এ বিষয়ে
কোনো মন্তব্য করতে পারবো না। যা ইচ্ছা তা লিখে দিন।”
এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সোমবার (১ ডিসেম্বর) পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হলেও, নার্সদের দাবি পূরণ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে সারাদেশেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালু করা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...