নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ , ১৭ নভেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

হাসান মিয়া , নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির আওতায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীর মাঝে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুহাম্মদ ফখরুল আলম-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির আওতায় উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীর মাঝে ‘মিড ডে মিল’ বিতরণ কার্যক্রম একযুগে শুরু হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে পাঠদানের দিন উপস্থিত শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার হিসেবে একটি করে বনরুটি, ইউএইচটি দুধ, ফরটিফাইড বিস্কুট, সপ্তাহে ২দিন সেদ্ধ ডিম ও দেশীয় মৌসুমি ফল বা কলা সরবরাহ করা হবে।