জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিপনে’র নেতৃত্বে র‌্যালি

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ , ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি করেছেন বিএনপির জেলা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আহসানউদ্দিন খান শিপন ।

মঙ্গলবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর এলাকায় এ র‌্যালি অনুষ্ঠিত হয়।র‌্যালিটি উপজেলার বড্ডাপাড়া গরুর বাজার থেকে শুরু হয়ে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে পরিণত হয়। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল।র‍্যালির অগ্রভাগে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা সুশৃঙ্খল সারিবদ্ধ হয়ে অংশ নেন। র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এ দিনে সেনা-জনতার ঐক্য দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান