
আব্দুর রাজ্জাক রাজা,,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ বুধবার(৫ নভেম্বর) বেলা ১২টা থেকে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হলো মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা।
নৃত্য চলাকালীন সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুঁড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য।
রাসোৎসব উপলক্ষে রাতে লাখো মানুষের মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর জোড়ামণ্ডপ আর আদমপুরের সানাঠাকুর মণ্ডপ এলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ, এ মণ্ডপেই রাতে হবে রাস নৃত্য। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হচ্ছেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থীতো আছেনই সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে।
সকলের উদ্দেশ্য মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। সময়ে সময়ে মানুষের সমাগম বাড়তে থাকে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ সকল বয়সের সকল শ্রেণি পেশার মানুষের সমাগমে যখন কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ তখন রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব।
মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। রাস উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...