জামাল হোসেন পান্না নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ হোসেন শান্তি।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) দুপুরে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক মাহাবুব আলম লিটন, অত্র মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলাম, সম্পা আক্তার, কামরুন নাহার বেগম, আলাউদ্দিন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম ওসো হেনা বেগম।
আরোও উপস্থিত ছিলেন নবীনগর মহিলা ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল আন্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভুইয়া মিনহাজ, তথ্য প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, প্রেসক্লাব সদস্য আনন্দ টিভি প্রতিনিধি আবু কাওসার, কনটেন্ট ক্রিয়েটর আনোয়ার বিন খলিল, সাংবাদিক সেলিম রেজা,দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আমি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।”
অনুষ্ঠানটি শেষে উপস্থিত সবাই নতুন সভাপতির প্রতি শুভকামনা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত