মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
অনেকের সাথে কথা বলে জানা যায়,অন্তত ২০-২১ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রহিমা বেগম বলেন সকালে শুয়েছিলাম হঠাৎ করে দেখি আমার শুয়ে থাকা খাট কাঁপতেছে। উঠার পরে দেখি বিল্ডিং লড়তেছে। আলহামদুলিল্লাহ কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তবে ভূমিকম্পের ব্যাপকতা থাকায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। অনেকে বাড়িঘর থেকে নেমে রাস্তায় অবস্থান নেয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত