সরাইলের মানুষ কথা দিয়ে কথা রাখে” সমবায় দিবসে: ইউএনও

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , ১ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) উপজেলা প্রশাসক মো. মোশারফ হোসাইন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফ উদ্দিন। উপজেলা মৎস্য অফিসের মো.জসিম উদ্দিন। ইউএনও অফিসের মো. কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব।

দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।মানুষের মধ্যে সহযোগিতার ধারণা ও পারস্পরিক সাহায্যের নীতি মানব সভ্যতার শুরু থেকেই বিদ্যমান ছিল এবং এটিই আধুনিক সমবায়ের ভিত্তি।

তিনি বলেন, প্রাচীন কালে মানুষ যখন দলবদ্ধভাবে বাস করত, তখন থেকেই একে অপরের সাহায্যে জীবনযাপন করত, যা সমবায়ের একটি প্রাথমিক রূপ। ইউএনও বলেন, আপনাদের সাথে কাজ করতে গিয়ে আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। সরাইলের মানুষের সবচেয়ে বড় একটি গুণ।

তারা কথা দিয়ে কথা রাখে। আপনাদের এই সহযোগিতা আমি কখনো বলবো না। যেখানেই থাকি না কেন’ আমার স্মরণ থাকবে আপনাদের এর উদারতা মানসিকতা।

আলোচনা সভায় সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, মো. শাহেদ মিয়া,মো.আলী হোসেন, আবুল বাশার, মো. মাজেদ মিয়া । অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মুফতী বাকী বিল্লাহ।