সরাইলে’র ইউএনও’কে বিদায় সংবর্ধনা দিলেন কালিকচ্ছ পাঠশালার শিক্ষক’রা

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বিদায় শব্দটি তিন অক্ষরের হলেও এর যেন বিষাদে ভরা। বিদায়ের বেদনা যে কত কষ্টের সেটা যারা দেয় আর যারা নেয় তারাই একমাত্র বুঝে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন’কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উক্ত বিদ্যালয়ের ব্যবস্হাপনা পরিষদের সভাপতি এড. নুরুজ্জামান লস্কর তপু।ইউএনওর বিদায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক।

এই সময় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসের ইতি বেগম। বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. আজমল হোসেন, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,অভিভাবক সদস্য মো. অহিদুজ্জামান লস্কর অপু।

অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মো. মনিরুজ্জামান মানিক।মো. ফয়সাল আহমেদ দুলাল, মোহাম্মদ হারু মিয়া, মো. আইয়ুব খান । অনুষ্ঠানে দু চোখ জুরে জল ফেললেও তবুও মুখে হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন।

বিদায় কালে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, ভালো থাকুক সরাইল উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চায় পেয়েছি আপনাদের ভালবাসা। সরকারি চাকুরিজীবী হিসাবে বদলি জনিত কারনে কোন জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের।

উপজেলা কর্মরত অবস্থায় আমি আপনাদের অনেক রকমের সহায়তা পেয়েছি। কাজ আদাই করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। চোখের আড়ালে অনেক কিছু থাকে।

তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের কথা আমার সব সময় স্মরণ থাকবে। কোন সময় হয়তো আপনাদের সাথে আবার দেখা হতে পারে। অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন,মুফতি সাদ্দাম হোসেন।