সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ , ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।