
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার ঐতিহ্যবাহী কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য।
বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. আজমল হোসেন, কালিকচ্ছ বিএনপি সভাপতি মো. ফারুক হোসেন, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,অভিভাবক সদস্য মো. অহিদুজ্জামান লস্কর অপু।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মো. মনিরুজ্জামান মানিক।মো, হারু মিয়া, মো. মোশারফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবক দের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানও অত্যন্ত প্রয়োজন।
অভিভাবক ও শিক্ষক উভয়ের যৌথ প্রচেষ্টায় একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সম্ভব। প্রধান অতিথি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি বৃদ্ধি পাচ্ছে, ফলে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পিছিয়ে পড়ছে।
তাই অভিভাবকদেরকে সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হয়ে দেশ ও মানবসেবায় আত্মনিয়োগ করতে পারে। তিনি বলেন.এসএসসি টেস্ট পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে না পারবে।
তাদের বিষয়ে কোনো অভিভাবকের সুপারিশ মঞ্জুর করা হবে না। বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময়শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমে কোরআনপাঠ করেন। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. মিনহাজ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...