
বাংলাদেশ পুলিশ আজ থেকে নতুন পোশাকে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার (১৫ নভেম্ভর) থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও, সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক।
গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে।
জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। পরে নতুন পোশাক অনুমোদন করে সরকার।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী