লালপুরে সচেতনতার উদ্দেশ্যে মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , ১৯ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

লালপুরে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৯ নভেম্বর) মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার ( এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়াইগ্রাম সার্কেলের এএসপি শোভন কুমার হোড় , মোহরকয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী প্রমুখ।