রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে

রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ওসি গোলাম ফারুক। তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারির সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহত নেই।

গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলেও জানান রমনা থানার ওসি।