
নরসিংদীর মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৪ নভেম্বর মঙ্গলবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে পিএফজি’র উদ্যোগে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা হয় ।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পিএফজি’র উপদেষ্টা আমিনুর রহমান সরকার দোলন।
প্রশিক্ষণে জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতার কারণ, ধরন, ফলাফল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর আরিফুর রহমান ভূঞা, এমদাদুল হক টিটো, সাইদুর রহমান তসলিম, নার্গিস সুলতানা, ওয়েভ কো-অর্ডিনেটর মাসুদা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ ও উইম্যান এগেনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের সদস্যরা অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...