পলাশে ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা সহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদীর পলাশে চলমান “ডেভিল হান্ট” অভিযানে আ.লীগ নেতা সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে আ.লীগ নেতা ও ছাত্রলীগ নেতা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া ও গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন সহ পৃথক স্থান থেকে আরও দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলছে।

তারই ধারাবাহিকতায় পলাশ থানাধীন এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের চৌকস টিমকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “অবৈধ কর্মকাণ্ডে জড়িত যে-ই হোক না কেন, কেউ ছাড় পাবে না। সামাজিক নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াবহ থেকে বাঁচাতে পুলিশ সর্বদা তৎপর বলেও জানান ওসি।