
আল-আমিন মিয়া,নরসিংদী: নরসিংদীতে হাজিরা দিয়ে আদালত থেকে ফেরার সময় দূর্বৃত্তদের হামলা শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। হামলার শিকার হয়ে আহত ওই ছাত্রদল নেতাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এই ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতার নাম সিয়াম হোসেন (২৮)। তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার এমরান মিয়ার ছেলে।
আহতের বাবা এমরান মিয়া ও পরিবারের সদস্যরা জানান, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় হাজিরা দিতে আদালতে যান তিনি।
হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলেই অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতারি পিটুনী দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথায় ৪টি সেলাই ছাড়াও পুরো শরীলে বেশ কয়টি আঘাতে চিহ্ন রয়েছে।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, আহত ব্যক্তিরই অপর প্রতিপক্ষ জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় তার উপর অতর্কিত হামলা চালায়।
এসময় তাকে পিটিয়ে আহত করেছে। পরে কোর্ট পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...