জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বুধবার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমনগর গ্রামের নুর আলম (৪৭) এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ওয়ারুক গ্রামের দুলাল মিয়া (৫৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।
গত বছর ৫ আগস্ট'২৪ শিবপুর ইউনিয়নে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় এ দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত